শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা হূমকির মুখে

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৭.৩৪ এএম

এফবিডি ডেস্ক॥

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন। তারপরেও এমন একটি কোম্পানির শেয়ার নিয়ে সম্প্রতি গেম্বলিং হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে নিট ৮৮ লাখ টাকার মুনাফা হয়েছে। তারপরেও কোম্পানিটির সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) ঋণাত্মক ৩৭ কোটি ৪৫ লাখ টাকা।

এছাড়া কোম্পানিটি গ্রাহক সমস্যা, পাওনাদারের বকেয়া টাকা পরিশোধে অক্ষমতা ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অদক্ষতার মতো ভোগান্তিতে রয়েছে।

কোম্পানিটির এসব দূর্বলতা ও সমস্যা ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক ও শেয়ারহোল্ডারদের সহযোগিতায় ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করে যাবে বলে আত্মবিশ্বাসী।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আইনগত জটিলতায় থাকা সোনারগাঁও টেক্সটাইলের গত ৩০ জুন দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ কোটি ৩৩ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের ৩০ জুন ছিল ৯২ কোটি ৬০ লাখ টাকা।

এমন একটি কোম্পানির শেয়ার দর গত মে মাসের শেষার্ধ থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত টানা বাড়ে। দেখা গেছে, ২৫ মে’র ২৮.১০ টাকার শেয়ার ১৬ আগস্ট ৭৮.১০ টাকায় উঠে যায়। এতে শেয়ারটির দর বাড়ে ৫০ টাকা বা ১৭৮%। তবে শেয়ারটি এখন ক্রেতা পাচ্ছে না। যাতে ৪৯.৬০ টাকার ফ্লোর প্রাইসে আটকে আছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁও টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৫.৪৫ শতাংশ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com