সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

টাটা কনজ্যুউমার শেয়ার কিনে নিচ্ছে টেটলি এসিআইয়ের

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৭.৫৫ এএম

এফবিডি ডেস্ক॥

টাটা কনজ্যুউমার প্রডাক্টস ওভারসিস হোল্ডিংস (টিসিপি) লিমিটেড টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। গত ২৩ সেপ্টেম্বর অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টাটা কনজ্যুউমার প্রডাক্টস এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, টাটা কনজ্যুউমার প্রডাক্টস একটি ইংলিশ কোম্পানি। কোম্পানিটির হেডকোয়াটার ইন্ডিয়ার মুম্বায়ে। টিসিপি টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। টেটলি এসিআইয়ে এসিআইয়ের ৫০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে।

এসিআই এবং টিসিপি একটি সোহার্দপূর্ণ চক্তিতে পোঁছেছে। এসিআইয়ের পরিচালনা পর্ষদ খসড়া চুক্তি অনুমোদন করেছে।

চুক্তির অধীনে এসিআই পুরো মালিকানা বিক্রি করবে ১০ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। এসিআই বিক্রয়, বণ্টন এবং লিজ চুক্তি বাবদ গ্রহণ করবে ৩ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা।

এসিআই এবং টিসিপি একসাথে টিসিপির মূল কোম্পানি টাটা কনজ্যুউমার প্রডাক্টস ইউকে গ্রুপের সাথে সেটেলমেন্ট চুক্তি করবে।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com