বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

অবশেষে ইসলামী ব্যাংক থেকে ১১ প্রতিষ্ঠানের ঋণ ছাড় বন্ধ

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮.২৬ এএম

এফবিডি ডেস্ক॥

ইসলামী ব্যাংক থেকে ১১ প্রতিষ্ঠানকে আগ্রাসীভাবে ঋণ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কোম্পানিকে ৯ হাজার ১৩৫ কোটি টাকা ঋণ ছাড় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের একটি টিম ব্যাংকটি পরিদর্শন করে এসব অনিয়মের ব্যাখ্যা চেয়েছে। এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে’।

এদিকে ইসলামী ব্যাংকে বড় ধরনের ঋণ অনিয়মের ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক কর্তৃপক্ষটির মুখপাত্রও কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী ব্যাংকের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি টিম কাজ করবে। ‘ইতোমধ্যে তারা দুদিন ইসলামী ব্যাংকে গেছেন। তারা আরও চারদিন সেখানে যাবেন’।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com