শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

নভেম্বরে ২৬ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৯.০৫ এএম

এফবিডি ডেস্ক॥

টানা দু’মাসের খরা কাটিয়ে সদ্যসমাপ্ত নভেম্বর মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক শূন্য ১ শতাংশ, যা গত সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ২৫ শতাংশ আর অক্টোবরে ৭ দশমিক ৮৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, নভেম্বর মাসে বিভিন্ন দেশে ৫০৯ কোটি ২৫ লাখ ৬ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৪০৪ কোটি ১৩ লাখ ৯ হাজার ডলার।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বরে পোশাক রপ্তানিতে ১৫ দশমিক ৬১ শতাংশ, নিটওয়্যারে ১২ দশমিক ৫৫ শতাংশ, ওভেনে ১৯ দশমিক ৬১ শতাংশ, চামড়াজাত পণ্যে ১৭ দশমিক ৬৫ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৪১ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এসময়ে গত বছরের একই সময়ের তুলনায় কৃষিপণ্যে ২২ দশমিক ৯২ শতাংশ, কেমিক্যাল পণ্যে ২১ দশমিক ০৪ শতাংশ, রাবারে ৪০ দশমিক ৪৬ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ১১ শতাংশ রপ্তানি আয় কম হয়েছে।

ইপিবির তথ্য বলছে, গত নভেম্বরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩৫ কোটি ডলার, যেখানে আয় হয়েছে ৫০৯ কোটি ২৫ লাখ ৬ হাজার ডলার। অর্থাৎ আয় ১৭ দশমিক ০৭ শতাংশ।

রপ্তানি আয়ের বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘বিশ্বব্যাপী বাণিজ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি হতাশাজনক বলে মনে হচ্ছে এবং বিশ্বব্যাপী খুচরা ব্যবসা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এ ধরনের রপ্তানির বৃদ্ধিকে আত্মতুষ্টির কারণ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। আমরা বরং সতর্ক এবং একই সঙ্গে ভবিষ্যতের বিষয়ে আশাবাদী, কারণ পোশাকশিল্পটি একটি টেকসই শিল্পে রূপান্তরিত হচ্ছে, যা আমাদের সবচেয়ে বড় শক্তি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com