শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

শেয়ার কারসাজির জন্য নভেম্বরে ২৬ কোটি টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯.১৯ এএম

এফবিডি ডেস্ক॥

শেয়ার কারসাজিতে জড়িত থাকায় গত নভেম্বরে কয়েকজন বিনিয়োগকারীকে ২৬ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অলটেক্স, বিবিএস কেবল, নেহা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে এ জরিমানা করা হয়। এ ছাড়া গত মাসে মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিপালন না করায় আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

বিএসইসি সূত্র জানিয়েছে, ব্যাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হামদুল ইসলামকে সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা করার পাশাপাশি তাকে পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রম থেকে আগামী ৫ বছর নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ জমা করতে বলা হয়েছে। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তির নামের বিও হিসাব থেকে অর্থ উত্তোলন ও লিংক হিসাবের মাধ্যমে শেয়ার স্থানান্তর বন্ধ থাকবে। জরিমানাপ্রাপ্তরা হলেন জসীম উদ্দিন ও তার সহযোগী সাহিদা আরাবি, মো আব্দুস সুলতান, কাজী এমদাদুর হক, মো সাইফুল ইসলাম হেলালি এবং হোসনে আরা বেগম।

সূত্র জানিয়েছে, সাহিদা আরাবি মোহাম্মদ হামদুল ইসলামের স্ত্রী, শ্বশুর আব্দুস সুলতান, বোনের স্বামী কাজী এমদাদুর হক, ভাই সাইফুল ইসলাম হেলালি এবং বোন হোসনে আরা বেগম মিলে বিবিএস কেবল, নেহা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৬ লাখ ৪৫ হাজার শেয়ার কেনে, যা কমিশনের তদন্তে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মেলে। যে জন্য কমিশন বিধি লঙ্ঘনের দায়ে  অধ্যাদেশ ক্ষমতায় মোহাম্মদ হামদুল ইসলামকে ১০ কোটি টাকা জরিমানা এবং আগামী ৫ বছর সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে।

অন্যদিকে, মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিপালন না করায় আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা, তৌফিকা ফুডস ও বিবিএস কেবলস শেয়ার কারসাজিতে জড়িত মো. সাইফুল ইসলাম হেলালিকে ৪ কোটি টাকা, নেহা অ্যালুমিনিয়ামের শেয়ার কারসাজিতে সাহিদা আরাবিকে ২ কোটি টাকা, তৌফিকা ফুডস, বিবিএস কেবলস ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা শেয়ার কারসাজিতে জড়িত মো. আব্দুস সুলতানকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়।

তৌফিকা ফুডসের শেয়ার কারসাজির দায়ে হোসনে আরা বেগমকে ৩ কোটি, তৌফিকা ফুডস, বিবিএস কেবলসের শেয়ার কারসাজির দায়ে কাজী এমদাদুর হককে ৪ কোটি টাকা জরিমানা করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com