শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সরকার রমজানের ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১০.০০ এএম

এফবিডি ডেস্ক॥

রমজানে বেশি প্রয়োজনীয় ৮ পণ্যের এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল সরকার। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সুবিধা আগামী মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এর আগে গত ১১ ডিসেম্বর অপর এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের এসব ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিতে সহায়ক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com