শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

চামড়া খাতও রপ্তানি মূল্যে ‘ছাড়’ দিতে পারবে

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৯.২৮ এএম

এফবিডি ডেস্ক॥

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে ৫% এর বেশি ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকের ডিসকাউন্ট কমিটির কাছে আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা।

তৈরি পোশাক খাতের আনুষঙ্গিক পণ্য (এক্সেসরিজ) রপ্তানিকারকরাও ক্রেতাদের এ সুবিধা দিতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, এ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারের ‘‘ডিসকাউন্ট কমিটির” কাছে আবেদন করতে হবে উদ্যোক্তাদের।

এতদিন শুধু তৈরি পোশাক রপ্তানিকারকরা (আরএমজি) এ সুবিধা পাচ্ছিলেন।

রপ্তানিকারকরা জানান, অনেক সময় দেখা যায় পণ্য রপ্তানির পরও আমদানিকারকের দাবি মেটাতে বা পরিবর্তিত পরিস্থিতিতে আগের রপ্তানি চুক্তি অনুযায়ী পণ্যের মূল্যে ছাড় দিতে হয় দেশি রপ্তানিকারকদের। এ ছাড়ই রপ্তানি বাণিজ্যে ‘‘ডিসকাউন্ট” সুবিধা হিসেবে পরিচিত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, ডিসকাউন্ট সুবিধা দিতে দেশি রপ্তানিকারকদের সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাই করে দেখবে এ সংক্রান্ত ‘‘ডিসকাউন্ট কমিটি”। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসকাউন্ট সুবিধা দিতে পারবেন উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংক আরেকটি সার্কুলারে জানিয়েছে, এখন থেকে তৈরি পোশাক খাতের জন্য ‘‘ডিসকাউন্ট” সুবিধা উদ্ভূত পরিস্থিতি বিবেচনার ভিত্তিতে নেওয়া হবে।

চামড়া খাতের ব্যবসায়ীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে যৌক্তিক কারণে রপ্তানি মূল্য প্রত্যাবাসন করা সম্ভব না হলে রপ্তানিকারকরা এ সংক্রান্ত সমস্যা থেকে সহজে সমাধান পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com