বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

১৮ শিশুর মর্মান্তিক মৃত্যু ভারতীয় কোম্পানির ওষুধ খেয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭.৩৭ এএম

এফবিডি ডেস্ক॥

ভারতীয় কোম্পানির তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২১ জনের মধ্যে ১৮ শিশু নয়ডাভিত্তিক ম্যারিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল। তারপরই তীব্র শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়।

ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে বিষাক্ত ইথিলিন গ্লাইকল রয়েছে। উজেবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল আমদানি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স শিশু মৃত্যুর ঘটনায় ম্যারিয়ন বায়োটেক, কুরাম্যাক্স মেডিকেল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে সাড়া দেয়নি সংশ্লিষ্টরা।

তবে ভারত সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com