শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ঘন কুয়াশায় নসিমন-বাইক সংঘর্ষ: সড়কেই নিথর বাবা-ছেলে

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১.৪০ পিএম
ছবি: সংগ্রহীত

কুড়িগ্রাম সংবাদদাতা॥

ঘন কুয়াশায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

রোববার সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম ও শহিদুলের ছেলে বিপ্লব। তারা দুইজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসছিলেন বিপ্লব হাসান ও তার বাবা। এ সময় পাটেশ্বরী এলাকায় পৌঁছালে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com