বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

ধান-চাল মজুদ করায় নওগাঁর ১৬ মিল মালিককে জরিমানা

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১.৫৪ পিএম
ছবি: সংগ্রহীত

নওগাঁ সংবাদদাতা॥

ধান-চাল মজুদ করায় নওগাঁর ১৬ মিল মালিককে জরিমানা

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুদ করার অপরাধে জেলা চালকল মালিক গ্রুপের সভাপতিসহ ১৬ জন মিল মালিককে পাঁচ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সিলগালা করা হয়েছে তিনটি গোডাউন।

গত শনিবার জেলার সদর, মহাদেবপুর, মান্দা ও পত্নীতলায় উপজেলায় পৃথক এলাকায় দিনব্যাপী মজুদবিরোধী অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

পরে রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

মিডিয়া সেলে বলা হয়, ধান-চালের অবৈধ মজুদ খুঁজতে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার সদর, মহাদেবপুর, মান্দা ও পত্নীতলায় উপজেলায় জেলা ও উপজেলা প্রশাসন মজুদবিরোধী অভিযান চালায়।

অভিযানে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ধান-চাল মজুদ রাখায় শহরের আনন্দনগর মহল্লার আর এম রাইস মিল মালিক রফিকুল ইসলাম রফিককে এক লাখ টাকা জরিমানা ও তিনটি গোডাউন সিলগালা করা হয়। তছিরন অটোমেটিক রাইস মিল মালিককে এক লাখ টাকা, মেসার্স এম এম অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, মফিজ উদ্দিন অটোমেটিক রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, মেসার্স জায়েদা ট্রেডার্স মালিককে এক লাখ টাকা এবং মেসার্স সুফিয়া অটোমেটিক নাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মহাদেবপুর উপজেলার নাহার আরমান অটোমেটিক রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা, শাপলা অটোমেটিক রাইস মিল মালিককে ২০ হাজার টাকা ও দাদা অটোমেটিক রাইস মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জাহিদ অটোমেটিক রাইস মিল মালিকে ও মক্কা মদিনা অটোমেটিক রাইস মিল মালিককে জরিমানা করা হয়।

মান্দা উপজেলার সাবাই হাট এলাকায় অবৈধভাবে ধান মজুদ করায় এবং লাইসেন্স না থাকায় ফয়জুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও সুমন কুমার নামে আরও এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পত্নীতলা উপজেলায় লাইসেন্স ছাড়া ধান মজুদের দায়ে আরও তিন ধান ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধভাবে মজুদ করা ধান-চাল সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং একজন উপ পরিদর্শকের (এসআই) সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদারকি করবেন। ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে মজুদবিরোধী এমন অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com