রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বগুড়ায় পিকআপভ্যানের ধাক্কায় ছাত্রলীগ কর্মী নিহত

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১.৫৬ পিএম
ছবি: সংগ্রহীত

বগুড়া সংবাদদাতা॥

বগুড়া সদর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন ৷

শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ২য় বাইপাস মহাসড়কের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আকতারুল আলম ওরফে মকলুর ছেলে।

এছাড়া তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, রাতে মানিকচকের ২য় বাইপাস এলাকায় একটি পিকআপভ্যান মেহেদীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানান, মেহেদী বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার এই মৃত্যুতে ছাত্রলীগ পরিবার গভীর শোকাহত।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com