বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১.০৪ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

চীনের দক্ষিণ–পূর্বাঞ্চলের জিয়াংশি প্রদেশে জিনয়ু শহরে এক অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন।

প্রদেশটির কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

বুধবার(২৪ জানুয়ারি) বিকেলে জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্টে আগুন লেগে পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তবে অন্য একটি সূত্র বলছে স্থানীয় সময় বেলা ৩টার দিকে একটি রাস্তার দোকান থেকে এই আগুন লাগে। খবর আল আল জাজিরা।

চীনা টেলিভিশন সিসিটিভি ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।

এটিকে আরেকটি নিরাপত্তা ঘাটতি জনিত দুঃখজনক দুর্ঘটনা উল্লেখ করে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় সরকার ও কমিউনিস্ট পার্টির প্রতি ঘন ঘন নিরাপত্তা ঘাটতি জনিত দুর্ঘটনা দৃঢ়ভাবে রোধ করে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।

এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com