শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

খুলনায় দুই সন্তানকে হত্যা করলেন মা, অতঃপর…

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৭.০২ পিএম
ছবি: সংগ্রহীত

খুলনায় সংবাদদাতা॥

খুলনার ডুমুরিয়া উপজেলায় দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের কোনো একসময় উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার দুই সন্তান ৬ বছর বয়সী ফাতেমা ও ৭ মাস বয়সী ওমর।

পুলিশের ধারণা- পারিবারিক কলহের কারণে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো একসময় ডলি বেগম তার দুই সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থান থেকে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com