শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.০৭ পিএম
ছবি: সংগ্রহীত

সাপ্তাহিক জীবন বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশকের শোক প্রকাশ

আশরাফুল ইসলাম জয়:

সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়া অঞ্চলের সাবেক ব্যুরো চিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দি‌কে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর পারিবারিক সূত্রে প্রকাশ, গত ২৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিঁনি ঢাকায় যান। সেখানে ল্যাবএইড হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ আজাহার আলীর তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক জীবন বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা জীবনসহ সিরাজগঞ্জের সকল মুক্তিযোদ্ধা এবং সর্বসাধারণ।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com