সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২.৩৬ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহ শহর এবং মধ্য গাজায় এই হামলা চালানো হয় বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহ শহরে আবাসিক বাড়িঘরে চালানো হামলায় ১৪ জন নিহত হয়। অন্যদিকে মধ্য গাজা আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হন। খবর রয়টার্স

এছাড়াও গাজার আল শিফা হাসপাতালের আশপাশে নতুন করে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, হামাস আল শিফা হাসপাতালের ভেতরে পুনর্গঠিত হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দিতে হাসপাতালটি ব্যবহার করছে। হাসপাতালে অভিযানকালে হামাস যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে তাদের এক সেনার প্রাণ গেছে।

গাজাবাসী এই দুর্দশার মধ্যে যোগ হয়েছে বৃষ্টির ভোগান্তি। গাজার দেইর আল-বালাহর এক তাঁবুতে পাঁচ সন্তান নিয়ে দিন যাপন করছেন শাবান আবদেল-রউফ তিনি সাংবাদিকদের বলেন, আমরা বোমা এবং বজ্রপাতের শব্দের মধ্যে আর পার্থক্য করতে পারছি না। এক সময় আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতাম, আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আজ আমরা প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। বাস্তুচ্যুত মানুষ খুবই দুর্দশার মধ্যে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজার ৭২৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com