বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

আরব আমিরাতে ঈদের ছুটি টানা ৯ দিন

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১২.২১ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।  গত ১৮ মার্চ দেশটির মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’ জানিয়েছিল, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

এবার ঈদের ছুটি ঘোষণা করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশ। আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন আমিরাতের সরকারি চাকরিজীবীরা।

খালিজ টাইমস জানিয়েছে, রোববার (৩১ মার্চ) আমিরাত সরকার দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ১৫ এপ্রিল (সোমবার) থেকে নিয়মিত কাজের সময় আবার শুরু হবে৷ তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ ঈদুল ফিতরে সরকারি ছুটি ৯ দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা যাক বা না যাক, আনুষ্ঠানিকভাবে ছুটি ৮ এপ্রিল শুরু হবে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে এবার অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com