বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ডেমরায় ১৪ বাসে আগুনের ঘটনা রহস্যজনক: ফায়ার সার্ভিসের ডিজি

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১.৫৪ এএম
ছবি: সংগ্রহীত

ডেমরায় সংবাদদাতা॥

রাজধানীর ডেমরায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনাকে রহস্যজনক বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেছেন, কীভাবে এই আগুনের ঘটনা ঘটলো তা তদন্ত করে জানার চেষ্টা চলছে। তদন্তের পর জানা যাবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তারা আলামত সংগ্রহ করছে।

এর আগে, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ধার্মিকপাড়ায় বাসের গ্যারেজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে পাঁচ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com