বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ইফতার দিয়ে ফিরছিলেন বাড়ি: পথেই প্রাণ গেল দাদি-নাতনির

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১.২১ এএম
ছবি: সংগ্রহীত

সুনামগঞ্জ সংবাদদাতা॥

সুনামগঞ্জে নাতনির বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আরেক নাতনিসহ দাদি। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭৫ বছরের দাদি শামসুন্নাহার ও ১৪ বছরের নাতনি জান্নাত দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের আতাউর রহমানের মা ও ছোট মেয়ে।

নিহতের স্বজনরা জানান, ছোট নাতনিকে সঙ্গে নিয়ে দিরাই থেকে সুনামগঞ্জ সদরের বড়ঘাট এলাকার আরেক নাতনির বাড়িতে ইফতার নিয়ে যান দাদি শামসুন্নাহার। রাতে মোটরসাইকেলে দিরাই ফেরার পথে গাগলী এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দাদি ও নাতনি।

সুনামগঞ্জের সদর হাসপাতালের চিকিৎসক রিয়াজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজন এসেছিলেন হাসপাতালে। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। আর আহত মোটরসাইকেল চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com