বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২.৫৯ পিএম
ছবি: সংগ্রহীত

বগুড়া সংবাদদাতা॥

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ফাহিন হোসেন, সদস্য আলমগীর হোসেন ও আব্দুল হান্নান। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, সকালে প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com