শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ব্রাজিলের জার্সি পেয়ে নৌকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২.১৮ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

সোমবার সকালে মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীকে দেওয়া জার্সিতে ‘শেখ হাসিনা’ লিখে দিয়েছে ব্রাজিল। তবে জার্সিতে কোনো নম্বর দেওয়া হয়নি।

এদিকে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার সকালে দুইদিনের সফরে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে তার এই সফর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com