মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বিয়ে খেতে এসে নিখোঁজ, পদ্মায় মিলল ২ শিশুর লাশ

  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪.৪৬ পিএম
ছবি: সংগ্রহীত

রাজশাহী সংবাদদাতা॥

রাজশাহীর বাঘায় বিয়ে খেতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

প্রায় ২৩ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর পদ্মা নদী এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়ার মানিকের চরে আবদুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের বিয়ে খেতে ঈদের পরদিন আসেন আত্মীয়রা। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতি খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০) আসে। পরে তারা পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৭ ঘণ্টা অভিযান চালিয়েও ওই দুই শিশুর সন্ধান পাননি। পরদিন ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com