বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

নিরাপত্তা পরিষদে ইরান-ইসরায়েলের কথার লড়াই

  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫.১০ পিএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক॥

ইরান-ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় পরিসরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আরও হামলা পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার বিরুদ্ধে সতর্ক করেন।

বৈঠকে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। দুপক্ষই একে অপরকে শান্তির জন্য হুমকি বলে অভিযোগ করে।

গুতেরেস বলেন, শুধু ওই অঞ্চল নয়, পুরো বিশ্বই আর কোনো যুদ্ধ বহন করতে পারবে না। তাই সংঘাত থেকে ফিরে আসার কথা বলেন তিনি।

এদিকে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না ইসরায়েল। হোয়াইট হাউজ ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এক রাতেই ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com