বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪.৪০ পিএম
ছবি: সংগ্রহীত

ঝালকাঠি সংবাদদাতা॥

ঝালকাঠিতে ট্রাক-মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আরো তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

এ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে শহরের গাবখান ব্রিজের টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রাজাপুরের দিক থেকে বরিশালের উদ্দেশ্যে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় টোল প্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে ট্রাকটি। ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে ১১ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। এছাড়া এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান ব্রিজ টোল প্লাজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোকে নিয়ে খাদে পড়ে। টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকজন হতাহত হন। এতে ঘটনাস্থলে শিশুসহ ১১ জন ও হাসপাতালে তিনজন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com