বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৬.০৬ পিএম
ছবি: সংগ্রহীত

শাহজাদপুর সংবাদদাতা॥

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী সি লাইন এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার টেটিয়ারকান্দায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে পাবনা জেলার সুজানগর থানার মাধপুর গ্রামের রাশেদুল ইসলাম বাবুর ছেলে আল আমিন নামে এক যাত্রী মারা যান।

স্থানীয় এলাকাবাসী জানায়, চালক ঘুমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন বাসটি দ্রুত বেগে যাওয়ার সময় উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে এসে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের ছাদ উপড়ে যায়। এ ঘটনায় আল-আমিন নামে এক যুবক নিহত এবং ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com