মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫.০০ পিএম
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর কর্মকর্তা-কর্মচারীদের ২য় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে।

স্টাফ রিপোর্টার:
কয়েক দফা দাবিতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর কর্মকর্তা-কর্মচারীরা ২য় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
মঙ্গলবার ( ২ জুলাই ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিয়ালকোল এলাকাস্থ প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা । এতে জোনাল অফিস ও সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।
পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে এ কর্মবিরতির সিদ্ধান্ত নেয়।
এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি ) বেলাল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার কাজী জসিম উদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) সাজিদুর রহমান, সহকারী হিসাব রক্ষক রায়হান বাসার, লাইন টেকনেসিয়ান আনোয়ার হোসেন, মিটার রিটার কাম ম্যাসেঞ্জার সফিকুল ইসলাম ও বিলিং সহকারী মহিমা খাতুনসহ প্রমুখ।
জানা গেছে, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারি গত ৫ মে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন। এ সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সে সময়ে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন। কিন্তু প্রায় দুই মাসেও সমস্যার সমাধান না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফের গতকাল সোমবার (১ জুলাই) থেকে কর্মবিরতি শুরু করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত কর্মচারীরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com