মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত

  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১.০৬ এএম

টিডিএস ডেস্ক॥

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; যা আরও আলোচনার পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ইউনূসকে প্রধান করার এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।”

সন্ধ্যায় ৭টা থেকে রাত সাড়ে ১১টা পযন্ত বৈঠক হয় বঙ্গভবনে। বেঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে ৎসংসদ বিলুপ্তির পর অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ডাকে বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com