মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪১ পিএম

স্টাফ রিপোর্টার॥
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাস ধাক্কা দিলে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের ধানবান্দি এলাকার বাসিন্দা বাসটির সুপারভাইজার রইস উদ্দিন (৬২) তার ছেলে শাহরিয়ার রিপু (২৭) এবং বাসটির যাত্রী চন্দন শেখর (৩৬), তিনি শহরের বনবাড়িয়া এলাকার বাসিন্দা।


ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের বাসটি ভোরে সেতুর ১৩নম্বর পিলারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত এবং আট জন আহত হন।
সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ দুর্ঘটনার কারণে সেতুর ঢাকামুখি লেনে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে গেছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com