বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সবজির বস্তায় বুপ্রেনরফিন বহনকালে ২ মাদকব্যবসায়ী আটক

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪৯ পিএম

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জে র‌্যাব ১২ এর অভিযানে ১৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে সবজির বস্তায় থাকা ১৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ঠাঁকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো: সাইফুল ইসলাম (৪৫), অপর জন হলেন রংপুর জেলার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলী ছেলে মো: তরিকুল ইসলাম।
এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com