বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

সিরাজগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০০ পিএম

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মুঞ্জিল শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
আজ (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে ঘুড়কা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে, সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com