মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

চালের সরবরাহ ও বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৮ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারদর পর্যালোচনা এবং চালকলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।
মঙ্গলবার সকালে খাদ্য অধিদফতরের সভাকক্ষে এ সভা হয়।
সভায় চালের সরবরাহ স্বাভাবিক ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে একাধিক দাবি তুলে ধরা হয়-
১। চালের মূল্য বৃদ্ধি রোধকল্পে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনোভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
২। ফুড গ্রেইন লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে।
৪। খাদ্য বিভাগের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়।
সভায় মিল মালিকগণ চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায় অন্তর্র্বতীকালীন সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আহ্বান করেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com