বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১.১৬ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

রাজধানী থেকে গ্রেফতার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।
রোববার রাজধানীর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই আদাবর থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আজ (রোববার) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে, শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে আটক করে র‌্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেফতার হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com