বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে ৩০ টন সরকারি চালসহ দুই গুদাম সিলগালা

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৪৩ পিএম
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ন্যায্যমূল্যের ৩০ মেট্রিক টন চাল মজুদের দায়ে এক ব্যবসায়ীর দুটি গুদাম সিলগালা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক। এসময় এক অটোমিল মালিককে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চান্দাইকোনা বাজারের চাল পট্টি ও গরুহাট এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ছবি: সংগ্রহীত

স্থানীয় সূত্র জানায়, একরাম হোসেনের দুটি গুদামে সরকারি চাল মজুদ আছে বলে গোপন সূত্রে জানতে পায় যৌথবাহিনী। এর প্রেক্ষিতে ওই গুদাম দুটিতে অভিযান চালানো হয়। কিন্তু, এর আগে গুদাম বন্ধ করে একরাম হোসেন পালিয়ে যান। এজন্য গুদাম দুটি তল্লাশি করা সম্ভব হয়নি। তবে ৩০ মেট্রিক টন সরকারি চাল মজুদ রয়েছে সন্দেহে গুদাম দুটি সিলগালা করা হয়।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্টির একতা ট্রের্ডাসের মালিক একরাম হোসেনের দুটি গুদামে ৩০ মেট্রিক টন চাল ও সরকারি বস্তা পাওয়া যায়। পরে গুদাম দুটি সিলগালা করা হয়। এছাড়া গরুহাট এলাকায় সোনালী অটো প্রসেসিং রাইচ মিলে অসৎ উদ্দেশ্যে সরকারি বস্তা মজুদ রাখায় এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com