বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

গুলি করার হুমকি দিয়ে কৃষকের ৭ গরু চুরি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.৪১ পিএম
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার॥

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের সাতটি গরু চুরি হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভাদাশ গ্রামের আয়নাল হকের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়। এতে প্রায় সাড়ে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের।
আয়নাল হক বলেন, রাতে খাবারের পর গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে যায়। পরে গোয়াল ঘরে গিয়ে দেখি চোরের দল গরু নিয়ে রাস্তায় রাখা একটি ট্রাকে তুলছে। পরে চিৎকার শুরু করলে তারা গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। আশপাশের লোকজন আসার আগেই পাঁচটি ষাঁড় গরু ও দুটি ছোট বাছুর নিয়ে পালিয়ে যায় তারা।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, চুরির বিষয়টি জানার পর সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই কৃষকের ছোট-বড় মিলিয়ে মোট সাতটি গরু খোয়া গেছে। তিনি থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছে। একই সঙ্গে এ চুরি ঠেকাতে পুলিশের পাশাপাশি থানার প্রত্যেক ইউনিয়নের গ্রাম পুলিশ দিয়ে রাতে এলাকা পাহারার ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com