বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

স্বামী-সন্তানসহ হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫১ পিএম
ছবি: ফেসবুক থেকে সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বামী-সন্তানসহ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
দুদকের সহকারী প্রসিকিউটর (সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

ছবি: সংগ্রহীত

আবেদনে বলা হয়, জান্নাত আরা হেনরী তার পোষ্যরা জ্ঞাত আয়বর্হিভূত টাকা বা অন্য স্থাবর, অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। অনুসন্ধানকালে পাওয়া তথ্যাদি এবং সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনও মুহূর্তে দেশত্যাগ করতে পারে। এজন্য তাদের বিদেশ যাওয়া থামানো আবশ্যক।
এ ছাড়া একইদিনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীরকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com