বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

রিমান্ড শেষে ইনু-দীপু মনি-পলকসহ ৭ জন কারাগারে

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ২.০০ পিএম
ছবি: সংগ্রহীত
তেজগাঁও থানার হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী 
দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৭ জনকে 
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

টিডিএস ডেস্ক॥

রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি সাকিল আহমেদ ও ফারজানা রুপা।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া, গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে জুনায়েদ আহমেদ পলক, গত ১৯ আগস্ট রাজধানীর রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, ২১ আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে শাকিল ও রুপা, ২২ আগস্ট রাজধানীর বনানীর নিজ বাসভবন থেকে রাশেদ খান মেনন।

অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com