বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ২.০৬ পিএম
ছবি: সংগ্রহীত
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে যাত্রাবাড়ীতে 
ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে 
গ্রেফতার করে পুলিশ।

টিডিএস ডেস্ক॥

রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন ১৭ সেপ্টেম্বর দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। ওই দিন বিকালে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকালে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আজ রোববার রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। শুনানির সময় কারাগারে থেকে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন। ওই সময় পঞ্চগড়-২ আসনে জয় লাভ করেন বিএনপি প্রার্থী মোজাহার হোসেন।

এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের প্রার্থী আল আমিন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com