বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৪১ পিএম
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের হাটিকুমরুল বাগিচাপাড়া এলাকায় একটি যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২২ সেপ্টেম্বর র‌্যাব-১২ সদর কোম্পানি এবং সিপিএসসি বগুড়ার একটি চৌকষ দল তাদেরকে আটক করেন। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার দক্ষিণ গুবদা গ্রা‌মের জদুনাথ বর্মনের ছে‌লে বিপুল চন্দ্র রায় (২৯) এবং আরাজী ডেউডোবার ছে‌লে রিপন (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com