বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৩ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১:০০ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জমায়েত হয়ে মহাসড়ক অবরোধ করে।

ছবি: টিডিএস

আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী মোছা: ঐশী বলেন, ইতিপূর্বে যে সকল ছাত্রীরা বোরকা ও হেজাব পড়ে বিদ্যালয়ে আসতেন, তাদেরকে প্রধান শিক্ষক ক্লাসের বাহিরে দাঁড় করিয়ে রাখতেন এবং বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলতেন।
এছাড়া স্কুলের আর্থিক অনিয়ম দুর্নীতির সাথে প্রধান শিক্ষক জড়িত থাকার অপরাধে ম্যানেজিং কমিটি কর্তৃক ১৯/০৮/২০২৪ ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেককে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত শিক্ষককে কোনভাবেই এই স্কুলে দেখতে চাই না। প্রধান শিক্ষক বিদ্যালয় যোগদান করলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করব।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শিক্ষার্থীরা খুব অল্প সময় মহাসড়ক অবরোধ করে রেখেছিল। ঘটনাস্থলে পুলিশ যাওয়া মাত্র শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com