বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

তাড়াশে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ: ৩ জনকে যাবজ্জীবন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮.২৮ পিএম
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়াও মামলা থেকে খালাস পেয়েছেন তিনজন।
মঙ্গলবার দুপুর ২৪ (সেপ্টেম্বর) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কৃত আসামিরা হলেন- উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরন, একই গ্রামের মো. আতিক ও মো. নয়ন।
তথ্যটি নিশ্চিত করে পেশকার মোক্তার হোসেন জানান, ২০১৫ সালের ১১ জুন রাত ১০টার দিকে উপজেলার আলেফের মোড় থেকে হিরনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ওই গৃহবধূ ও তার স্বামী বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি উপজেলার ওয়াপদার বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়ায় পৌঁছালে পাঁচ ব্যক্তি তাদের গতিরোধ করেন। পরে ওই গৃহবধূকে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন তারা।
ঘটনার সময় ভিকটিমের স্বামীর হাত-পা ও চোখ বেঁধে তার মোবাইল ছিনিয়ে নেয়।
ঘটনার পরদিন ভিকটিমের স্বামী বাদী হয়ে তাড়াশ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোপত্র জমা দেয় পুলিশ।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তিনজনকে মামলা থেকে খালাস দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com