বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ভেঙে যাচ্ছে অভিনেত্রী উর্মিলার সংসার

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫১ পিএম
ভেঙে যাচ্ছে অভিনেত্রী উর্মিলার সংসার স্বামীর সঙ্গে উর্মিলা (ডানে)

ডেইলী স্কাই বিনোদন ডেস্ক॥

বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের সংসার ভাঙ্গনের পথে। অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন ভিনধর্মে। কিন্তু ৮ বছরের দাম্পত্য জীবন এখন বিচ্ছেদের মুখে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের একটি আদালতের একটি অজ্ঞাতনামা সূত্র এই তথ্য শেয়ার করেছে। বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রটি জানায়, ‘খুব ভেবেচিন্তেই মহসিনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা। ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি।

বিচ্ছেদের কারণ এখনও জানা না গেলেও পারস্পরিক শর্তে বিবাহবিচ্ছেদ হচ্ছে না।’
২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিনের সঙ্গে উর্মিলার প্রথম দেখা হয়। সেখান থেকেই শুরু এই ভালোবাার গল্প। ২০১৬ সালে উর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেছিলেন।

শুধু মুসলিম পাত্রকে বিয়ে করার জন্য, বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি উর্মিলাকে। দুজনের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান নিয়ে আলোড়ন পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে প্রকাশ্যে সবসময়ই নিজেদের সুখী দম্পতি হিসাবেই তুলে ধরেছেন তারা। উর্মিলার জীবন বরাবরই একটি খোলা বই, তবে তার স্বামী মহসিন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না।

উর্মিলা বলিউডে অনেক সিনেমায় কাজ করেছেন।

তবে সেভাবে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারেননি। একটা সময় গ্ল্যামার জগত থেকে অনেকটা হারিয়ে যান এই অভিনেত্রী। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। রাজনীতিতেও সেভাবে এগুতে পারেননি আর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com