বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

বহুল আলোচিত সাবেক এমপি হেনরী স্বামীসহ মৌলভীবাজার থেকে গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৩ পিএম
জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবু। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার॥

অবশেষে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর বর্ষিজোড়া এলাকার মো: দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯।  দীর্ঘদিন ধরে তারা এই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান লাবু তালুকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পর থে‌কে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী তার স্বামী শামীম তালুকদার লাবু কে নিয়ে আত্মগোপনে ছিলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাবেক এমপি জান্নাতারা হেনরীর বিরুদ্ধে হলমার্ক কেলেঙ্কারীসহ অবৈধ উপায়ে মাত্র ১৫ বছরে স্কুল শিক্ষিকা থেকে কোটি কো‌টি টাকার সম্পদের মালিক বনে যাওয়ার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com