শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১.২৩ পিএম
ছবি : সংগৃহীত
পুলিশ ও চেয়ারম্যানের ধারণা, তারা ঘরের ভেতরে তালা মেরে আগুন 
দিয়ে সপরিবারে আত্মহত্যা করতে পারে

সুনামগঞ্জ সংবাদদাতা॥
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন এমারুল মিয়া (৪৫), তাঁর স্ত্রী পলি আক্তার (৩৫), এ দম্পতির ছেলে পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩) এবং মেয়ে ফাতেমা আক্তার (৫)।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১২টার দিকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা কেউ জানাতে পারেননি।

ছবি : সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামে ২০২১ সালে সরকারি অর্থায়নে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৩৪টি টিনের ছাউনিসহ আধাপাকা ঘর নির্মাণ করা হয়। এখানে ৩৪টি পরিবার বসবাস করে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে হাওরে মাছ শিকার শেষে বাড়ি ফিরছিলেন সীমের খাল গ্রামের বাসিন্দা জেলে সাইফুল ইসলাম (৫০)। তখন তিনি আশ্রয়ণ প্রকল্পের ভেতরে আগুন দেখতে পান। সাইফুলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তখন এমারুল মিয়ার বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

পুলিশ ও চেয়ারম্যানের ধারণা, তারা ঘরের ভেতরে তালা মেরে আগুন দিয়ে সপরিবারে আত্মহত্যা করতে পারে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘরের ভেতরে দরজায় তালা মেরে আগুন জ্বালানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com