বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সাত দিনের রিমান্ডে সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৪.৩৪ পিএম
ছবি: টিডিএস

আশরাফুল ইসলাম এবং সিরাজুল ইসলাম শিশির॥

হত্যা মামলায় সিরাজগঞ্জের-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে সাত দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল তালুকদার বুধবার বিকেলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে এ আদেশ দেন।

সিরাজগঞ্জে থানায় হওয়া যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছবি: টিডিএস

এর আগে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা।

জানা যায়, সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় এমপি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখের স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা বিএনপি কর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপরদিকে লাইসেন্স করা অস্ত্র ও গুলি সরকারি নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিয়ে নিজ দখলে রেখে লুকানোর চেষ্টা করায় ৮ সেপ্টেম্বর জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) কমল চন্দ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মোট চারটি মামলায় জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদার এজাহারভুক্ত আসামি।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com