বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু নওগাঁর পোরশায় কর্মচারি দিয়ে এক্স-রে পরিচালনা, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৬ কোটি ডলার তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন ৩ মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়: ইরানে ট্রাম্পের মহাবিপর্যয় ঘটানোর হুমকি ক্ষমতার নয়, বরং নৈতিক ও কৌশলগত দুর্বলতার লক্ষণ ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ প্রার্থী ভিড়ে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার শিরীন শারমিনের আজ রাতে একটি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮.২৯ পিএম

স্টাফ রিপোর্টার


একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের (মোজাম্মেল বাবু) ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী, সন্তান ও তাঁদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাঁদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

চিঠিতে মোজাম্মেল হক, তাঁর স্ত্রী অপরাজিতা হক ও তাঁদের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা হয়েছে।

বিএফআইইউ–এর নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থগিত হিসাব–সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com