বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২.১৬ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজুল ইসলাম শিশির


সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সীমান্তবাজার মোড় এলাকায় এবং সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল(২৩) মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২) এবং উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের সাত্তারের ছেলে নজরুল ইসলাম (৩৩) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

ছবি: টিডিএস

অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বালশাবাড়ী এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর একটি তিন চাকার ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে দোকানের সামনে মোটরসাইকেলে বসে থাকা দুইজন আরোহীকে বাসচাপা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com