মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভিডিও করায় মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন মেলেনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলা হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান: হাসনাত আবদুল্লাহ ফিরে দেখা: কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ, কেন তাঁকে হত্যা করেছিল তালেবান সালমানের স্টুডিওতে হামলা নিয়ে আসিফ নজরুল বললেন-এসব অপরাধ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সিরাজগঞ্জ প্রেসক্লাব: হাসান সভাপতি, ইন্না সাধারণ সম্পাদক

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩.২৬ পিএম
ছবি: টিডিএস

 ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্য্যনির্বাহী কমিটি গঠন


স্টাফ রিপোর্টার॥


সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকালের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ খান হাসানকে সভাপতি ও এনটিভি এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক প‌দে নির্বাচিত হন।

সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর আগেও একাধিকবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্য্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

নব নির্বাচিতদের একাংশ। ছবি: টিডিএস

প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইল-এর জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী। দপ্তর সম্পাদক আমাদের বাংলা’র ব্যুরো চিফ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি এইচএম মোকাদ্দেস আলী, ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন-এর জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক আমার সংবাদ-এর জেলা প্রতিনিধি মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক বাবু ইসলাম, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ, দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।

দ্য ডেইলী স্কাই পত্রিকার পরিবারের পক্ষ থেকে সম্পাদক গোলাম মোস্তফা জীবন নব-নির্বাচিতদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জ প্রেসক্লাবকে ঘিরে একাধিক মামলা চলমান ছিল।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com