শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫.২৩ পিএম
ছবি: টিডিএস

মাসুদ রানা॥


সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক অব্দুল্লাহ হেল কাফি, সহকারী শিক্ষক শামীম আরা বেগম লাজ, সাগর কুমার সরকার এবং শিক্ষার্থী উমামা বিনতে আজিজ প্রমুখ।

বক্তরা বলেন, ব্রিটিশ আমল থেকে সিরাজগঞ্জ ছিল রেলের শহর। শুধু সিরাজগঞ্জ শহরের মধ্যে ছিল ৪টি স্টেশন। ধীরে ধীরে এই স্টেশন গুলো বন্ধ করে দেয়া হয়। বন্ধ হয় ট্রেন চলাচল। এর পর সিরাজগঞ্জের মানুষের আন্দোলনের মুখে চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন।

কিন্তু গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন টিকিট কাউন্টারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের করে। এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। একারণে ভোগান্তিতে পড়েছেন সিরাজগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাই দ্রুত ট্রেনটি চালুর দাবী জানান বক্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com