রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ১৪ জেলের জেল

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫.৪৫ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি মা ইলিশ মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

বেলকুচি নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদশ প্রদান করন। উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সময় নির্বাহী অফিসার বলেন, বুধবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জনকে আটক, দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com