বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে সা‌বেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫.১৯ পিএম

স্টাফ রিপোর্টার



সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে উপজেলার জামতৈল এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা হওয়ায় শামীম হোসেন নামের এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামীকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনের মামলা করেন। সেই মামলায় উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে গভীর রাতে শম্পা রহমানকে গ্রেফতার করা হয় আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com