মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

উত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দা‌বি‌তে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫.২৪ পিএম

স্টাফ রিপোর্টার



ছাত্র-জনতার অংশীদারিত্বহীন সীদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ, উপদেষ্টা পরিষদ সংস্কার এবং উত্তরবঙ্গ থেকে যোগ্য উপদেষ্টা নিয়োগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার বেলা ১২ টার দি‌কে সিরাজগঞ্জ চৌরাস্তা মোড় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ‌টি সমন্বয়ক যুবাইর আল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএম মুশফিক, ইয়াছির আরাফাত, সজিব সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্দোলন করলাম আমরা। জীবন দিলো ছাত্ররা, আর আপনারা বসে বসে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। ভুলে যাবেন না, আন্দোলন এখনও শেষ হয়নি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ উত্তরবঙ্গ থেকে হয়েছে কিন্তু দুর্ভাগ্য উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা আমরা এখনও পাইনি।

তাই দ্রুত উপদেষ্টা পরিষদ সংস্কার করে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা নিয়োগের দাবি জানাচ্ছি। অন্যথায় আবারও আন্দোলন হবে। সেই আন্দোলনে যমুনা সেতু বন্ধ করে উত্তরবঙ্গকে অচল করে দেয়ারও হুশিয়ারি দেন ছাত্র সমন্বয়করা।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com